March 12, 2026, 4:58 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-03-12 15:16:38 BdST

খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী


আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংসদের কার্যক্রম শুরু হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

শোকপ্রস্তাবের ওপর আলোচনাকালে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক আবেগঘন বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “আজকে সেই গণতন্ত্রের মা আমাদের মাঝে নেই, তবে তিনি মানুষের হৃদয়ে আছেন এবং গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে চিরকাল বেঁচে থাকবেন।”

তিনি আরও উল্লেখ করেন যে, বেগম খালেদা জিয়া আজ সংসদে উপস্থিত থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন এবং তাঁর প্রতিটি নির্বাচনে সব আসনে জয়ী হওয়ার অনন্য রেকর্ড স্মরণ করেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের জুলাই অভ্যুত্থানে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.