আরইবির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়াউল আজিম

Published: 24 August 2024 6:23 PM

বৃহস্পতিবার (২২ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে আরইবির নতুন চেয়ারম্যান হিসেবে এস এম জিয়াউল আজিমকে নিয়োগ দেওয়া হয়

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) নতুন চেয়ারম্যান হলেন মেজর জেনারেল এস এম জিয়াউল আজিম। তিনি আরইবির সাবেক চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তীর স্থলাভিষিক্ত হবেন।

এর আগেও আরইবিতে সেনাবাহিনীর কর্মকর্তাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের নজির রয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে আরইবির নতুন চেয়ারম্যান হিসেবে এস এম জিয়াউল আজিমকে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।

Shamiur Rahman

Related