May 19, 2026, 4:37 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-05-19 15:20:48 BdST

২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশ সোসাইটি ফর হেড এন্ড নেক সার্জনসের সভাপতি সাত্তার, সা: সম্পাদক করিম


বাংলাদেশ সোসাইটি ফর হেড-নেক সার্জনস-এর নবগঠিত নির্বাহী কমিটির সভাপতি হিসেবে অধ্যাপক ড. মো. আবদুস সাত্তার (বামে) এবং সাধারণ সম্পাদক হিসেবে ড. মো. আবদুল করিম

বাংলাদেশ সোসাইটি ফর হেড অ্যান্ড নেক সার্জনস (বিএসএইচএনএস) এর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মো: আবদুস সাত্তার এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডা. মো: আবদুল করিম।

ঢাকার তেজগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি মিলনায়তনে গত ১২মে (মঙ্গলবার) আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

অধ্যাপক ডা. মো: আবদুস সাত্তারের সভাপতিত্বে আয়োজিত এই সভাটি পরিচালনা করেন ড. এম আশেকুর রহমান। সভায় নবগঠিত কমিটির সহ-সভাপতি পদে অধ্যাপক ডা. মো. খবির উদ্দিন পাটোয়ারী ও অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিনকে মনোনীত করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নাক-কান-গলা বিশেষজ্ঞ ও মাথা ও ঘাড় শল্যচিকিৎসক সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মাজহারুল শাহীন এবং সংগঠনটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. হাসান জাফর।

এই কমিটির মূল লক্ষ্য হলো সোসাইটির সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে এটিকে আরও গতিশীল করা এবং আন্তর্জাতিক হেড-নেক সংগঠনের সাথে একাডেমিক ও সাংগঠনিক সম্পর্ক জোরদার করা।

নবগঠিত কমিটি মাথা ও ঘাড়ের সার্জারীর বিষয়ে একাডেমিক কার্যক্রম, গবেষণা, প্রশিক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.