নিজস্ব প্রতিবেদক
Published:2026-02-14 13:16:24 BdST
রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি শুরু করেছে বিএনপি : সালাহউদ্দিন আহমদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপি রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “আমরা একে শুধু বিজয় বলছি না, বরং জনগণের আস্থার প্রতিফলন হিসেবে দেখছি। বিএনপি অবশ্যই জন-আকাঙ্ক্ষা পূরণ করবে”।
ঢাকার গুলশানে শুক্রবার রাতে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মী ও নবনির্বাচিত সংসদ সদস্যদের শুভেচ্ছায় সিক্ত হন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে স্থায়ী কমিটির সদস্যদের সাথে দেশ পরিচালনার রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, “সংসদে শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি নিশ্চিত করতে বিএনপি রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখবে।
“লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সংসদ গঠনই লক্ষ্য” বলেন তিনি।
তিনি জানান, সরকার গঠনের পরে বিএনপি আন্তর্জাতিক বিশ্বের সকল রাষ্ট্রের সাথে সুসম্পর্ক ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখবে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
