April 27, 2026, 3:48 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2026-04-27 13:17:21 BdST

মানবিক সাংবাদিকতায় "হাফেজ্জী সেবা পদক-২০২৬" পেলেন ফিন্যান্স টুডের সম্পাদক মতিউর রহমান


মানবিক এবং অনুসন্ধানী সাংবাদিকতায় অগ্রনী ভূমিকা পালন করার স্বীকৃতিস্বরূপ ‘হাফেজ্জী সেবা পদক–২০২৬’ এ ভূষিত হয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল 'দ্য ফিন্যান্স টুডে'র সম্পাদক ও প্রকাশক মো: মতিউর রহমান।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সেনা মালঞ্চে দেশের ও দেশের বাহিরের মিশর, সুদান, ফিলিস্তিন, তুরস্ক ও আফগানিস্তান হতে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়।

বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনে সামাজিক ও মানবিক সেবামূলক বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে ৫৬ ব্যক্তি ও ৮টি সংস্থাকে ‘হাফেজ্জী সেবা পদক–২০২৬’ প্রদান করা হয়েছে।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মানবসেবা, মানবিক সাংবাদিকতা, ডিজিটাল মাধ্যমে মানবিক কনটেন্ট প্রচার, শিক্ষা, চিকিৎসা ও নার্সিংসহ মোট ৭টি ক্যাটাগরিতে ৮টি সংস্থা এবং ৪৮ জন ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। মানবিক সাংবাদিক ক্যাটাগরিতে হাফেজ্জী সেবা পদক-২০২৬ সম্মাননায় ভূষিত হয়েছেন

দৈনিক এশিয়া বাণীর প্রধান সম্পাদক মো: তাজুল ইসলাম, দি ফিন্যান্স টুডে'র সম্পাদক মোঃ মতিউর রহমান, দি মুসলিম টাইমস পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল খালেক খন্দকার এবং দৈনিক বাংলাদেশ যুগান্তর সম্পাদক মো: মোশাররফ হোসাইন রাজুসহ ৫৬ ব্যক্তি ও সংস্থা হাফেজ্জী সেবা পদক-২০২৬ পুরস্কারে ভূষিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন সদ্যবিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আফম খালিদ চৌধুরী।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে ও মহাপরিচালক নওমুসলিম মুহাম্মদ রাজের পরিচালনায় এবং সহসভাপতি মুহসিন বিন মুঈনের সঞ্চালনায় হাফেজ্জী সেবা পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আহমদ যায়েদ মাবরুক, মিশরের ইজিপ্টিয়ান ইয়্যুথ কাউন্সিলের চেয়ারম্যান ও ট্রাস্টি সদস্য ড. মোহাম্মদ মামদুহ, তুরষ্কের মারকাজুল বুহুস অলফিকির (IFAM) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. শেখ ইহসান শেনোজাক আফানদি, ফিলিস্তিনি মানবাধিকার ও প্রতিরোধ আন্দোলনের আন্তর্জাতিক মুখপাত্র​​​​​​​​​ ফিলিস্তিন ওলামা পরিষদের চেয়ারম্যান ড. নাওয়াফ হাইল তাকরুরী, ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা আল্লামা মামুনুল হক, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ সহ-সভাপতি আল্লামা আব্দুল হামিদ, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র যুগ্ম আহ্বায়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার প্রমুখ।

এই আয়োজনের বিষয়ে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি মাওলানা মাহফুজুল হক বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসংখ্য মানুষ তাদের মানবিক কার্যক্রমের মাধ্যমে দেশের জন্য এবং দেশের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে কাজ করেন। আমরা তাদের উৎসাহিত করতে এই উদ্যোগ গ্রহণ করেছি। আমরা বিশ্বাস করি পদক প্রাপ্তির মধ্যদিয়ে এই সকল ব্যক্তি ও সংস্থাগুলোকে তাদের মানবিক কাজগুলোর বিষয়ে আরো বেশি আগ্রহী করবে।

উল্লেখ্য, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত একটি সংস্থা। এই সংস্থাটি বাংলাদেশে দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং মানবিক কার্যক্রম পরিচালনা, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে নানা পদক্ষেপের পাশাপাশি বিশেষ করে ফিলিস্তিন ও সুদানের নিপিড়ীত মুসলামনদের জন্য খাদ্য, আবাসন, চিকিৎসা ও শিক্ষাসহ মানবিক সেবা কার্যক্রম পরিচালনার মধ্যদিয়ে দেশ ও বিদেশে পরিচিত একটি সংস্থা।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.