S M Fatin Shadab
Published:2026-02-01 16:26:55 BdST
সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামীর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিকেল সাড়ে ৩টার দিকে বৈঠকে বসে দলটি।
জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলে চারজন নারী সদস্য আছেন।
ভোটের প্রচারে গিয়ে দলটির নারী সদস্যরা আক্রমণের শিকার হয়। এ অভিযোগ নিয়ে আজকের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
