শাহীন আবদুল বারী
Published:2026-05-04 21:48:34 BdST
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর তড়িৎ পদক্ষেপটাঙ্গাইলে ভাষ্কর্য অবমাননা নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান
টাঙ্গাইল পৌর শহীদ স্মৃতি উদ্যানে আয়োজিত বিসিক শিল্প মেলাকে ঘিরে বীরশ্রেষ্ঠদের আবক্ষ ভাস্কর্য অবমাননার অভিযোগ উঠার পর তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন।
এর আগে, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য অবমাননা নিয়ে একটি সচিত্র প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপির নজরে আসে বিষয়টি।
প্রতিমন্ত্রী বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার নির্দেশনার আলোকে জেলা প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহন করে।
রোববার (০৩ মে) রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মেলার প্যান্ডেলের সঙ্গে বীরশ্রেষ্ঠদের আবক্ষ ভাস্কর্যে বাঁধা দড়ি ও ঝুলানো সামগ্রী সরিয়ে ফেলা হয়।
তবে কে বা কারা এই কাজটি করেছে, তা কেউ স্বীকার করেনি। স্থানীয়ভাবে অনেকেই জানিয়েছেন, একদিন আগে বৃষ্টির কারণে স্টলগুলো ত্রিপল দিয়ে ঢেকে রাখার সময় শ্রমিকরা (লেবার) রশি দিয়ে ত্রিপলটি বেঁধেছিলেন। তাদের ধারণা, ভাস্কর্যগুলো যে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠদের আবক্ষ, সেটি তারা বুঝতে পারেননি।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবিষ্যতে যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই বিষয়ে আরও সতর্কতা অবলম্বন করা হবে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
